বিনোদন

করোনাভাইরাসের কারণে পেছাল জেমস বন্ডের ছবি

 করোনাভাইরাসের কারণে পেছাল জেমস বন্ডের ছবি
করোনাভাইরাসের কারণে পেছাল জেমস বন্ডের ছবি

করোনাভাইরাসের কারণে জেমস বন্ড সিরিজের নতুন ছবি ‘নো টাইম টু ডাই’য়ের মুক্তির তারিখ পিছিয়ে দেয়া হয়েছে।

ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৩ এপ্রিল। কিন্তু বিশ্বব্যাপি করোনাভাইরাসের বিস্তার নিয়ে শঙ্কিত হয়ে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেয়া হয়। জেমস বন্ডের টুইটার পেইজের বরাত দিয়ে বিবিসি জানায়, ‘প্রযোজনা সংস্থা এমজিএম, ইউনিভার্সাল অ্যান্ড বন্ড প্রডিউসার্স বারবারা ব্রকলি এবং মাইকল জি. উইলসনের সিদ্ধান্ত অনুযায়ী ‘নো টাইম টু ডাই’ ছবির মুক্তির তারিখ এপ্রিলের পরিবর্তে নভেম্বরে ধার্য করা হয়েছে। বিশ্বব্যাপী চলচ্চিত্রের বাজারের অবস্থা সতর্কতার সঙ্গে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়।’

যুক্তরাজ্যে নতুন তারিখ অনুযায়ী ছবি মুক্তি পাবে ১২ নভেম্বর এবং যুক্তরাষ্ট্রে ‍২৫ নভেম্বর।

অভিনেতা ডেনিয়েল ক্রেইগ এ ছবিতে শেষ বারের মতো জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ