বিনোদন

অভিনেতা সন্তু মুখোপাধ্যায় মারা গেছেন

অভিনেতা সন্তু মুখোপাধ্যায় মারা গেছেন
অভিনেতা সন্তু মুখোপাধ্যায় মারা গেছেন

কলকাতার বর্ষীয়াণ অভিনেতা সন্তু মুখোপাধ্যায় আর নেই। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। প্রবীণ এ অভিনেতার প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া টলিউড ইন্ডাস্ট্রিতে।

তার মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করেছেন মাধবী মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে।

জিনিউজের প্রতিবেদন বলছে, সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেসময় বেশকিছুদিন ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। তখনই তার সুগারের সমস্যা ও ক্যান্সারের চিকিৎসার কথা জানা গিয়েছিল। তবে সেসময় কিছুটা সুস্থ থাকায় হাসপাতাল থেকে বাড়িতে ফিরে যান তিনি।

প্রসঙ্গত, ১৯৭৫ সাল থেকে সংসার, সীমান্তে, রাজা, হারমোনিয়াম, প্রতিমা, দেবদাস, শেষ বিচার, স্বামী স্ত্রী, ন্যায় অন্যায়, মালঞ্চ, হেমন্তের পাখি, অগ্নিপথ, সপ্তসুর সহ অসংখ্য বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন সন্তু মুখোপাধ্যায়। বাংলা ছবির জগতে তিনি এক অত্যন্ত পরিচিত মুখ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ