বিনোদন

করোনা মুক্ত টম হ্যাঙ্কস ও তার স্ত্রী

করোনা মুক্ত টম হ্যাঙ্কস ও তার স্ত্রী
করোনা মুক্ত টম হ্যাঙ্কস ও তার স্ত্রী

অস্কারজয়ী মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গত সপ্তাহে তাদের করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তারা করোনা টেস্টে পজিটিভ হন। এক সপ্তাহ চিকিৎসা শেষে তারা দু’জনই এখন সুস্থ। খবর বিবিসির

অস্ট্রেলিয়ায় একটি সিনেমার কাজ করার সময় তারা করোনায় সংক্রমিত হন। পরে অস্ট্রেলিয়ার কুইন্সলেন্ডে তাদের ভাড়া বাড়িতে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছিল। সেখান থেকে হাসপাতালে নেওয়া হয়।

গত বৃহস্পতিবার ৬৩ বছর বয়সী টম হ্যাঙ্কস ইনস্টাগ্রামে লিখেছিলেন, কুইন্সল্যান্ডে অবস্থানকালে সর্দি-কাশির লক্ষণ দেখে চিকিৎসকের পরামর্শ নেন। আমরা কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম। এছাড়া জ্বর ও সর্দির পাশাপাশি শরীরে কিছুটা ব্যথাও ছিল। এসব লক্ষণ দেখে আমরা সাথে সাথে করোনাভাইরাস পরীক্ষা করি এবং করোনার উপস্থিতি ধরা পড়ে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৩৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ