বিনোদন

অমিতাভ বচ্চনের হাতে কোয়ারেন্টাইনের সিল

অমিতাভ বচ্চনের হাতে কোয়ারেন্টাইনের সিল
অমিতাভ বচ্চনের হাতে কোয়ারেন্টাইনের সিল

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। এ ভাইরাস থেকে নিরাপদে থাকতে প্রত্যেকে নানা ব্যবস্থা গ্রহণ করেছেন। এবার এরই ধারাবাহিকতায় স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। মঙ্গলবার (১৭ মার্চ) মহারাষ্ট্র সরকার এই বিশেষ সিল দিয়েছে।

আর এটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য করেছেন বিগ বি। ছবিসহ টুইটারে পোস্ট করা সে টুইটে অমিতাভ লেখেন, ‌‘অবশেষে হাতে পড়লো বিশেষ সিল। সবাই সাবধান থাকুন, সনাক্ত হলে বিচ্ছিন্ন থাকুন। বিষয়টি প্রথম নজরে আসে গত রবিবার (১৫ মার্চ)। কারণ বিগত কয়েক বছর সপ্তাহের প্রতি রবিবার ভক্তদের সঙ্গে সরাসরি সক্ষাতের জন্য নিজেকে উন্মুক্ত রাখেন তিনি। তবে গত রবিবার সেটা হয়নি। এরপর টুইটারে তার পোস্টটির মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত হন তার ভক্তরা। যেখানে দেখা গেল ৩০ মার্চ তার কোয়ারেন্টাইনের ১৪ দিন পূর্ণ হবে।

এদিকে শুধু অমিতাভই নয়, বিশ্বজুড়ে এমন পরিস্থিতিতে বাসা থেকে বের হচ্ছে না সাইফ আলি খান, কারিনা কাপুর খান, অর্জুন কাপুর, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ বলিউডের অনেকেই। অন্যদিকে সাম্প্রতিক সময়ে অমিতাভ বচ্চন শেষ করেছেন ‌‘গুলাবো সিতাবো’, ‘ব্রক্ষ্মাস্ত্র’ ও ‘ঝুন্ড’ চলচ্চিত্রের কাজ। তবে এগুলোর মুক্তি আপাতত যে স্থগিত আছে- তা বলাই বাহুল্য। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে এখন পর্যন্ত ভারতে ১৪৭ জন করোনা ভাইরাস পজিটিভ সনাক্ত হয়েছে। মারা গেছেন ১৪ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ