বিনোদন

করোনার এই সংকটে ৮ কোটির বেশি অর্থ সহায়তা দিচ্ছেন জোলি

করোনার এই সংকটে ৮ কোটির বেশি অর্থ সহায়তা দিচ্ছেন জোলি
করোনার এই সংকটে ৮ কোটির বেশি অর্থ সহায়তা দিচ্ছেন জোলি

হলিউডির সুপার হিরোইন অ্যাঞ্জেলিনা জোলি। আন্তর্জাতিক যে কোন সংকটে তার এগিয়ে আসার প্রমাণ রয়েছে আগেও। এবারও তার ব্যতিক্রম হচ্ছেনা। করোনাভাইরাসের আক্রমণে স্থবির হয়ে পড়েছে বিশ্ব। এই পরিস্থিতিতে অস্কারজয়ী এই অভিনয়শিল্পী ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ৮ কোটি ৬০ লাখ টাকা সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

জোলির এই অনুদানে ঘোষণার পর টুম্ব রাইডারখ্যাত তারকা লারা ক্রাফট এক বিবৃতিতে জানান, করোনাভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। ওদের একটা বড় অংশ স্কুলে যায় কেবল খাওয়ার লোভে। বিশ্বের কথা বাদই দিলাম। কেবল যুক্তরাষ্ট্রের ২ কোটি ২০ লাখ শিশু খাবারের জন্য স্কুলের ওপর নির্ভরশীল।

অ্যাঞ্জেলিনা জোলি যে শিশুদের কথা বলছেন, ওদের খাওয়া এখন অনিশ্চিত। তাই তিনি যে অর্থ দান করবেন, তা ব্যয় হবে এই শিশুদের খাবারের উদ্দেশ্যে।

জোলিই যে শুধু দান করলেন তা কিন্তু নয়। তার আগে সংগীত তারকা রিয়ান্না ৪৩ কোটি টাকা দান করেছেন একই উদ্দেশ্যে। হলিউড তারকা ব্লেক লাইভলি ও রায়ান রেনল্ডসও জোলির সমপরিমাণ, অর্থাৎ ৮ কোটি ৬০ লাখ টাকা করে দান করেছেন আমেরিকা ও কানাডার ফুড ব্যাংকে।

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি পর্দায় যতটা সক্রিয়, পর্দার বাইরেও ততটাই সরব বিভিন্ন মানবতাবাদী কার্যক্রমে। ২০১৯ সালের নভেম্বরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে বাংলাদেশে এসেছিলেন তিনি।

মানবতার কল্যাণে, বিশেষ করে শরণার্থী ও যৌন নির্যাতিত নারীদের জন্য এর আগে বহুবার অর্থ দিয়েছেন, তহবিল সংগ্রহ করেছেন ৪৪ বছর বয়সী জোলি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ