বিনোদন

করোনায় মারা গেলেন সাড়া জাগানো সংগীত শিল্পী

করোনায় মারা গেলেন সাড়া জাগানো সংগীত শিল্পী
করোনায় মারা গেলেন সাড়া জাগানো সংগীত শিল্পী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মার্কিন লোকগানের শিল্পী জো ডিফি। গ্রামি অ্যাওয়ার্ডজয়ী এই শিল্পী ৯০ এর দশকেই সাড়া জাগিয়েছিলেন গান গেয়ে। মাত্র ৬১ বছর বয়সে করোনা থামিয়ে দিলো তার পথচলা।

জো ডিফির ফেসবুক পেজে রোববার তার মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়। জানানো হয়, মৃত্যুর দুদিন আগে এই শিল্পী জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।

জো ডিফি যখন জানতে পারলেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন তখন তার অসুস্থতার খবর গোপন রাখতে বলেছিলেন। তবে ভক্তদের মৃত্যুর আগেই এই মহামারিতে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়ে গেছেন।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার এই শিল্পী অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এর মধ্যে ‘পিকআপ ম্যান’, ‘প্রপ মি আপ বিসাইড দ্য জিউকবক্স (ইফ আই ডাই)’ এবং ‘জন ডির গ্রিন’ সবার প্রিয়। ১৯৯০ সালে তার প্রথম অ্যালবাম ‘অ্যা থাউস্যান্ড উইন্ডিং রোডস’ প্রকাশ হয়। তার শ্রোতাপ্রিয় ‘হোম’ গানটি এই অ্যালবামের।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের আক্রমণ বাড়ছে। যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা সব দেশকে ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৪। এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ৪৮৪ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ