বিনোদন

শোকে মূহ্যমান সালমান

শোকে মূহ্যমান সালমান
শোকে মূহ্যমান সালমান

বলিউড অভিনেতা সালমান খানের ভাইপো আবদুল্লাহ খান মারা গেছেন। সোমবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৩৮ বছর।

সম্প্রতি ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের ধিরুবাই কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি হন আবদুল্লাহ।

পরে খবর পেয়ে ভাইপোকে লীলাবতী হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। এর পর সেখানেই মৃত্যু হয় আবদুল্লাহর।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন আবদুল্লাহ। প্রথমে রটে যায় করোনার জেরেই মৃত্যু হয়েছে তার।

তবে ভাইজানের পারিবারিক সূত্রে জানানো হয়েছে, দীর্ঘ দিন ধরেই ফুসফুসের সমস্যা ছিল তার। ছিল ডায়াবেটিসও। হার্টেরও নানা সমস্যা ছিল। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন আবদুল্লাহ। অবশেষে মৃত্যু হয় তার।

ভাইপোর মৃত্যুতে শোকাহত সালমানও। ইনস্টাগ্রামে আবদুল্লাহ এবং তার একটি পুরনো ছবি শেয়ার করে সালমান লেখেন, ‘সবসময় তোমাকে ভালোবেসে যাব।’

বডি বিল্ডিংয়ের শখ ছিল আবদুল্লাহর। সালমানের ‘বিইয়িং হিউম্যান’ সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ