বিনোদন

করোনায় এবার মারা গেলেন কমেডিয়ান লার্জ

করোনায় এবার মারা গেলেন কমেডিয়ান লার্জ
করোনায় এবার মারা গেলেন কমেডিয়ান লার্জ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ব্রিটিশ কমেডিয়ান ইডি লার্জ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর । খবর বিবিসির।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, করোনায় আক্রান্ত হওয়ার আগে দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন ইডি লার্জ। আ এ কমিডিয়ানের এজেন্ট ও ছেলে রায়ান জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয় তাকে। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

লার্জের মৃত্যুর পর তার শোয়ের সঙ্গী লিটল লেখেন, ‘তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু তাতে কী। তার চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমরা ৬০ বছর ধরে একসঙ্গে কাজ করছি। আমি আজ আমার সবচেয়ে কাছের বন্ধুকে হারালাম।’

ইডি লার্জ তার আসল নাম নয়। তার আসল নাম হচ্ছে এডওয়ার্ড ম্যাকগিনিস। ১৯৭৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি ছিলেন বিবিসি ওয়ানের জনপ্রিয় মুখ। কমেডি সঙ্গী সিদ লিটলের সঙ্গে তাঁর ‘লিটল অ্যান্ড লার্জ’ শো দারুণ জনপ্রিয়তা কুড়ায়। প্রায় দেড় কোটি দর্শকের হৃদয় জয় করে ওই অনুষ্ঠান।

ইডি লার্জের মৃত্যুতে মাইকেল বেরিমোর, টমি ক্যানোনসহ অসংখ্য তারকা ও ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

লার্জের পরিবার থেকে তার মৃত্যুর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা লার্জকে অনেক অনেক মিস করব। হাসপাতালে প্রতিদিনই ওর সঙ্গে আমাদের, ওর বন্ধুবান্ধবের আলাপ হতো। একজীবনে তিনি অনেক কিছু অর্জন করেছেন। কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন। তিনি মানুষকে হাসাতে খুব ভালোবাসতেন। শান্তি বর্ষিত হোক।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ