করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ‘এইন্ট নো সানশাইন’ ও ‘লিন অন মি’ গানের গায়ক বিল উইথার্স। সত্তর দশকের জনপ্রিয় মার্কিন গায়ক বিল উইথার্সের বয়স হয়েছিলো ৮১ বছর। গায়কের পরিবারিক সূত্রে জানা গেছে গত ৩০ মার্চ লস আঞ্জেলসে মারা গেছেন তিনি।
বিল উইথার্সের ৭০ দশকের গানও গানগুলো তাকে মানুষের হৃদয়ে স্থান দিয়েছে। এখান সংগীতপ্রেমীদের মুখে মুখে ফেরে সেই গান। মৃত্যুর পরেও তার ‘লিন অন মি’ গানটি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিখ্যাত সব গায়কেরা তাকে নিয়ে লিখছেন শোকের স্ট্যাটাস।
বিল উইথার্সের মৃত্যুতে মার্কিন সংগীততারকা চান্স দ্য র্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, তার কবিতা আর গান দিয়ে তিনি মানুষের সঙ্গে কথা বলতেন। ব্যক্তিগত জীবনে তিনি খুব ঘরকুনো ছিলেন। পরিবারের সঙ্গে সময় কাটাতেই অধিক স্বাচ্ছন্দ্য বোধ করতেন। একজন স্বচ্ছ, সরল মনের মানুষ ছিলেন তিনি। তিনি আমাদের ছেড়ে গেলেন। রেখে গেলেন তাঁর অমর কিছু গান। তিনি তাঁর সময়ের সেরাদের একজন। এই বিশ্ব তাঁকে শ্রদ্ধা আর ভালোবাসায় মনে রাখবে।’
তার মৃত্যুতে রকস্টার ও অভিনয়শিল্পী লেনি ক্রাভিটজ লিখেছেন, ‘তাঁর গান বিশ্বকে ভালোবাসতে শিখিয়েছে, শিখিয়েছে আশাবাদী হতে। শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করতে।
করোনা ভাইরাসে বিল উউথার্সের আগে মারা গেছেন এমি ও গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী শিল্পী অ্যাডাম শ্লেসিংগার, ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজির অভিনেতা অ্যান্ড্রু জ্যাক, জাপানি কৌতুক অভিনেতা কেন শিমুরা, আমেরিকান অভিনেতা মার্ক ব্লাম, আমেরিকান কান্ট্রি সংগীতশিল্পী জো ডিফি, ব্রিটিশ কৌতুকাভিনেতা ইডি লার্জের মতো গুনী সব তারকারা।