বিনোদন

বিটিভিতে ফিরে এলো ৮০ ও ৯০ দশক

আবারও প্রচারে ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’

আবারও প্রচারে ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’
আবারও প্রচারে ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’

এখন বেশিরভাগ মানুষই ঘরবন্দি। এই সময়ে সবাই যেন খানিকটা স্বস্তিতে থাকেন সেই কারণেই জনপ্রিয় এই দুটি ধারাবাহিক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

—মহাপরিচালক এস এম হারুক-অর-রশীদ

করোনা ভাইরাসের কারণে থমকে গেছে পুরো শোবিজ অঙ্গন। কোনো নাটক-সিনেমার শুটিং হচ্ছে না। অন্যদিকে মানুষও ঘরবন্দি, এ সময়ে পরিবার পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন সবাই। তাই সবাই সুস্থ বিনোদন খুঁজছে। অস্থিরতার এই সময়ে পরিবার নিয়ে টেলিভিশনের সামনে বসার ফের সুযোগ করে দিলো রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন। আজ থেকে নব্বই দশকের নন্দিত দুটি ধারাবাহিক নাটক প্রচার করা হবে। এগুলো হলো নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’। নাটক দুটি প্রযোজনা করেছিলেন বরকত উল্লাহ ও নওয়াজিশ আলী খান। নাটক দুটি পুনঃপ্রচারের বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন চ্যানেলটির মহাপরিচালক এস এম হারুক-অর-রশীদ। তিনি বলেন, ‘এখন বেশিরভাগ মানুষই ঘরবন্দি। এই সময়ে সবাই যেন খানিকটা স্বস্তিতে থাকেন সেই কারণেই জনপ্রিয় এই দুটি ধারাবাহিক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া এখন চাইলেও তো শুটিং করতে পারছি না। শিল্পীরাও আসবেন না। আর আসার মতো সময়ও নয় এখন। সব মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া।

বহুব্রীহি ধারাবাহিকটি ১৯৮৮-৮৯ সালে বিটিভিতে প্রচারিত হয়। পারিবারিক গল্পে নির্মিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, আলী যাকের, আফজাল হোসেন, লুত্ফর নাহার লতা, লাকী ইনাম, আবুল খায়ের, আফজাল শরীফসহ অনেকে। সামরিক শাসনের সেই সময়ে এ ধারাবাহিকে টিয়া পাখির মুখে বলা ‘তুই রাজাকার’ সংলাপটি জনপ্রিয় হয়। স্বাধীনতা বিরোধীদের প্রতি ঘৃণার প্রতীক হিসেবে এটি আলোচিত হয়েছিল।

১৯৯২-৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিকের নির্দেশনা দেন বরকত উল্লাহ। এ নাটকের ‘বাকের ভাই’ চরিত্রটি দর্শকদের কাছে এখনও অমলিন। এ চরিত্রে অভিনয় করেন আসাদুজ্জামান নূর। এছাড়া এতে মুনা চরিত্রে সুবর্ণা মুস্তফা, বদি চরিত্রে আবদুল কাদের, মজনু চরিত্রে লুত্ফর রহমান জর্জ, মতি চরিত্রে মাহফুজ আহমেদ, বকুল চরিত্রে আফসানা মিমি, উকিল চরিত্রে হুমায়ুন ফরিদীসহ অনেকে অভিনয় করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ