বিনোদন

করোনা থেকে পুরোপুরি সেরে উঠেছেন হ্যারি পটারের স্রষ্টা

করোনা থেকে পুরোপুরি সেরে উঠেছেন হ্যারি পটারের স্রষ্টা
করোনা থেকে পুরোপুরি সেরে উঠেছেন হ্যারি পটারের স্রষ্টা

হ্যারি পটারের স্রষ্টা জে কে রাওলিং করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন। গত দুই সপ্তাহ ধরে তিনি সন্দেহজনক করোনাভাইরাসে ভুগছিলেন। নিজের টুইটারে তিনি এই রোগ থেকে সেরে ওঠার ব্যাপারে একটি কৌশলের কথাও শেয়ার করেন।

রাওলিং তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, গত দুই সপ্তাহ ধরে আমার মধ্যে কোভিড-১৯ এর সব লক্ষণই ছিল। অবশ্য সেটা পরীক্ষা করে দেখা হয়নি। আমি আক্রান্ত অবস্থায় নিঃশ্বাস প্রশ্বাস টানা ও ফেলার ব্যাপারে একটি কৌশল প্রয়োগ করেছিলাম। এর ফলে আমি শ্বাসপ্রশ্বাসজনিত কষ্ট থেকে কিছুটা মুক্ত থাকতে পেরেছিলাম। খবর ডন অনলাইনের

রাওলিং তার অসুস্থ অবস্থা ও শ্বাস-প্রশ্বাসের বিষয়ে খাটানো কৌশলের একটি ভিডিও শেয়ার করেন। রাওলিংয়ের ডাক্তার স্বামী ওই কৌশলটি প্রয়োগ করতে বলেছিলেন।

রাওলিং বলেন, আমি পুরোপুরি সুস্থ এখন। আর এই কৌশলটি আমি শেয়ার করতে চাই। ডাক্তাররা আমাকে এটা প্রয়োগ করতে বলেছিলেন। এতে কোনো টাকা খরচ নেই। আর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

বিশ্বনন্দিত হ্যারি পটার সিরিজের স্রষ্টা ৫৪ বছর বয়সী জে কে রাওলিং হলেন সর্বশেষ সেলিব্রিটি, যিনি বিশ্ব জুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠার ঘোষণা দিলেন।

এর আগে এই রোগে ভুগে সেরে ওঠার খবর দিয়েছেন অভিনেতা টম হ্যাঙ্কস এবং ইদ্রিস এলবা, যুক্তরাষ্ট্রের পপ সঙ্গীতশিল্পী পিংক অ্যান্ড হেয়ার এবং ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ