মহামারী করোনাভাইরাসে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। রোজ প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের। এবার দেশটির জনপ্রিয় অভিনেতা এলেন গারফিল্ড মারা গেলেন করোনায় আক্রান্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
হলিউড অভিনেতার সহশিল্পী রোসে ব্লাকেলি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্লাকেলি ফেসবুকে লিখেছেন- তার আত্মার শান্তি কামনা করছি। তিনি অসাধারণ একজন অভিনেতা ছিলেন। কিন্তু করোনাভাইরাসের কাছে হেরে যেতে হলো তাকে।
১৯৬৮ সালে ফিচার ফিল্ম ‘অরগে গার্লস’-এর মধ্য দিয়ে হলিউডে পা রাখেন গারফিল্ড। এরপর তাকে দেখা গেছে ‘নাসভিলে’ এবং ‘দ্য স্ট্যান্ট ম্যান’-এর মতো জনপ্রিয় ছবিতে।
অভিনয় শুরুর আগে বক্সিং করতেন গারফিল্ড। পাশাপাশি একজন স্পোর্টস রিপোর্টারও ছিলেন।
এর আগে মঙ্গলবার গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী গায়ক জন প্রাইন মারা গেছেন করোনায়।