বিনোদন

৭০ শিল্পী একসঙ্গে গাইলেন করোনা নিয়ে গান

৭০ শিল্পী একসঙ্গে গাইলেন করোনা নিয়ে গান
৭০ শিল্পী একসঙ্গে গাইলেন করোনা নিয়ে গান

করোনা প্রতিরোধে যুদ্ধ ঘোষণা করেছে সারাবিশ্ব। বিভিন্ন পেশার মানুষ যে যার অবস্থান থেকে এটি প্রতিরোধে এগিয়ে এসেছেন। কখনও সামনে আসছে উৎসাহমূলক কাজ। এমনই একটি গানের ভিডিও নির্মিত হচ্ছে। আর এতে অংশ নিয়েছেন- সংগীত, নাটক, চলচ্চিত্র, অনলাইন, নিউজ, রাজনীতি, সমাজসেবা ও করপোরেটের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা। এ গানের জন্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, কনা, এলিটা, মিলা, ঐশী, নওরীন, জেফার, পড়শী, অভিনয়শিল্পী শমী কায়সার, নোবেল, আরিফিন শুভ, মম, নাদিয়া, সাবিলাসহ ৭০ ব্যক্তিত্ব তাদের নিজ বাসা থেকে মোবাইলে ভিডিও ও কণ্ঠ দিয়েছেন।

গানের শিরোনাম 'এসো সবাই'। লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল। সুর, সংগীতায়োজন ও ভিডিও পরিচালনা করেছেন অদিত রহমান। সার্বিক ব্যবস্থাপনায় আছেন গায়ক মাহাদী ফায়সাল।

একান্ত ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে এ ব্যতিক্রমী উদ্যোগ বলে জানালেন আসিফ ইকবাল। তিনি বলেন, 'করোনা যুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী সময়ে দেশের আপামর প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানানো হয়েছে এই গানের ভিডিওতে। ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে পুরোপুরি জিরো রয়্যালটি কনসেপ্টে গান ও ভিডিওতে সকলে অংশ নিয়েছেন। এটা সত্যিই অসাধারণ ঘটনা। গানটি প্রত্যেকেই তাদের নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আপলোড করবেন।'

গানটি আজ সামাজিক যোগাযোগমাধ্যমে অবমুক্ত করা হবে। এর সঙ্গে আরও যুক্ত আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের পরিচালক দিদারুল আলম সানি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি অ্যানালাইজেনের চেয়ারম্যান রিসালাত সিদ্দিকী, কনসিটো পিআরের নির্বাহী পরিচালক মাহজাবিন ফেরদৌসী স্বর্ণা, গায়ক মাহাদী ফায়সাল ও সংগীত পরিচালক অদিত রহমান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ