বিনোদন

করোনায় মারা গেলেন ‘দ্য গুডিসে’র টিম ব্রুক

করোনায় মারা গেলেন ‘দ্য গুডিসে’র টিম ব্রুক
করোনায় মারা গেলেন ‘দ্য গুডিসে’র টিম ব্রুক

ব্রিটিশ কমেডিয়ান ও ‘দ্য গুডিস’খ্যাত অভিনেতা টিম ব্রুক টেইলর গতকাল রোববার ৭৯ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও বেন এবং অ্যাডওয়ার্ড নামে দুই সন্তান রেখে গেছেন। বিবিসি, দ্য গার্ডিয়ান, ভ্যারাইটি তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেছে।

ব্রুকই ইংল্যান্ডের প্রথম অভিনয়শিল্পী, যিনি স্টপ-মোশন টেকনিককে লাইভ অ্যাকশন ফরম্যাটে এনেছিলেন। ১৯৭০ এর দশকের জনপ্রিয় শো ‘গুডিস’, ‘আই অ্যাম সরি, আই হ্যাভেন’ট আ ক্লু' ছাড়াও তিনি টেলিভিশন শো ‘অ্যাট লাস্ট দ্য ১৯৪৮ শো’ ও ‘ব্রডেন ইয়োর মাইন্ড’ কমেডি সিরিজের জন্য বিখ্যাত।

ট্রিম ব্রুকের গুডির সহকর্মী বিল ওডি তাঁকে ‘সত্যিকারের কমেডিয়ান ও সেরা বন্ধু’ হিসেবে আখ্যায়িত করে তাঁর শোক প্রকাশ করেছন। লিখেছেন, ‘ওডির মতো হাস্যকর পোশাক পরারই কেউ সাহস রাখত না। স্ট্যান্ট করা তো দূরের কথা।’ ৫০ বছরের বন্ধু ও সহকর্মীকে হারিয়ে শোকে কাতর গুডসের তৃতীয়জন গ্রেমি গার্ডেনও।

১৯৪০ সালের ১৭ জুলাই জন্মগ্রহণ করেন টিম। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ১৯৬৩ সালে ফুটলাইটস ক্লাবের প্রসিডেন্ট হন। সেখান থেকেই কমেডিয়ান হিসেবে তাঁর নামডাক ছড়িয়ে পড়ে। বিবিসি রেডিও স্টেশনে তিনি ‘আ’ম সরি’, ‘আই উইল রিড দ্যাট এগেইন’ নামে দুটো শো করতেন। তারপরই তিনি টেলিভিশনে দেখা দেন। আর তুমুল জনপ্রিয়তা পান। নিজের দেশ ছাড়িয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও তিনি দারুণ জনপ্রিয়। তাঁর মৃত্যুতে স্কটিশ কমেডিয়ান সুজান কালমান, ব্রিটিশ কমেডিয়ান রোরি ব্রেমনার, ব্রিটিশ-ডেনিশ লেখক স্যান্ডি টকসভিগ, ভেডিভ উইলিয়ামসসহ আরও অনেকে টুইটারে শোকবার্তা প্রকাশ করেছন।

টিমকে স্মরণ করে ব্রিটিশ কমেডিয়ান উইলিয়ামস লিখেছেন, ‘দ্য গুডিস দেখে আমি হাসতে শিখেছিলাম, জীবনের লক্ষ্য ঠিক করেছিলাম কমেডিয়ান হবার। টিম ব্রুক টেইলর মানেই খুশি। তিনি একই সঙ্গে অত্যন্ত জ্ঞানী আর দয়ালু ছিলেন। তাঁর চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ