বিনোদন

কান উৎসব নিয়ে বিকল্প চিন্তা আয়োজকদের

কান উৎসব নিয়ে বিকল্প চিন্তা আয়োজকদের
কান উৎসব নিয়ে বিকল্প চিন্তা আয়োজকদের

সব ঠিক থাকলে ১২ থেকে ২৩ মে পর্যন্ত এবারের কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এ তারিখে হচ্ছেনা এই উৎসব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে জুন অথবা জুলাইয়ে কান চলচ্চিত্র উৎসবের ৭৩তম আসর বসতে পারে।

বিশ্ব চলচ্চিত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো কান উৎসব। দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের কান শহরেই বসে এই উৎসব। মারণব্যাধী ভাইরাস করোনার কারণে এবার উৎসবটি হবে কি হবেনা এ নিয়ে চলছিলো জল্পনা কল্পনা।

নতুন বিবৃতিতে কান কর্তৃপক্ষ জানালো, মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর চেনা আদলে হবে না কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সে এই সপ্তাহে লকডাউন ব্যবস্থা বাড়ানোর ঘোষণার পরই এমনটা জানায় তারা। বিকল্প পরিকল্পনা কী হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কান কর্তৃপক্ষ।

প্রথম যখন কান চলচ্চিত্র উৎসব স্থগিতের ঘোষণা আসে সেসময় আয়োজনটির সভাপতি পিয়ের লেস্কুর বলেছিলেন, এ বছর এটি হতে পারে বলে তিনি আশাবাদী।

কিন্তু গত ১৩ এপ্রিল ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বলেন, আগামী ১১ মে পর্যন্ত লকডাউন বাড়তে পারে এবং জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত কোন ধরনের পাবলিক ইভেন্টস হবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ