বিনোদন

শিল্পনির্দেশক মহিউদ্দিন ফারুকের মৃত্যু

শিল্পনির্দেশক মহিউদ্দিন ফারুকের মৃত্যু
শিল্পনির্দেশক মহিউদ্দিন ফারুকের মৃত্যু

চলে গেলেন খ্যাতিমান পরিচালক ও শিল্পনির্দেশক মহিউদ্দিন ফারুক। আজ শুক্রবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মহিউদ্দিন ফারুক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তার মৃত্যুর খবর সমকাল অনলাইন নিশ্চিত করে বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, তার পরিবারের কাছ থেকে জানতে পারি একটু সর্দি-কাশি হয়েছে ফারুক ভাইয়ের। এই কারণে আইইডিসিআর-এ নমুনা পাঠানো হয়েছে। তার করোনা হয়েছে কিনা। এখনো রিপোর্ট পাওয়া যায়নি। তবে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।'

পারিবারিক সূত্রে জানা গেছে মুহিউদ্দিন ফারুক হুট কের নিজের বনানীর বাসায় অচেতন হয়ে পড়েছিলেন । জ্বর, সর্দি-কাশির ছিল বলে দ্রুত তাকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে নেওয়ার পরই কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তিন সর্দি-কাশি থাকলেও তিন করোনায়া নয় হার্ট অ্যাটাকে মারা গেছেন বলেন জানান মহিউদ্দিন ফারুকের ভগ্নিপতি শফিকুর রহমান । তিনি বলেন, চিকিৎসকেরা যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে বলেছেন, দুলাভাই হার্ট অ্যাটাকে মারা গেছেন। ডাক্তারারা এটাই বলেছেন আমাকে। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তাকে মিরপুর ১০ নম্বরের জান্নাতুল মাওয়া কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আছর তাকে দাফন করা হয়।

১৯৪২ সালের ১ মার্চ ঢাকায় জন্ম নেয়া মহিউদ্দিন ফারুক শিল্পনির্দেশক হিসেবে শতাধিক ছবির জন্য কাজ করেছেন। তার পরিচালিত প্রথম ছবির ‘বিরাজ বউ’। রাজেন তরফদার পরিচালিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘পালঙ্ক’তে শিল্পনির্দেশক হিসেবে কাজ করে কলকাতায় পুরস্কৃতও হন তিনি।

শিল্পনির্দেশক হিসেবে মহিউদ্দিন ফারুকের প্রথম ছবিটি হচ্ছে ‘পুনম কি রাত’। এরপর একে একে তিনি কাজ করেন ‘লাঠিয়াল’, ‘মিন্টু আমার নাম’, ‘প্রতিজ্ঞা’, ‘বসুন্ধরা’, ‘ডুমুরের ফুল’, ‘নাজমা’, ‘সোহাগ মিলন’, ‘সারেং বউ’, ‘সুর্যদীঘল বাড়ি’, ‘সৎ ভাই’, ‘চাপা ডাঙার বউ’, ‘অভিযান’, ‘জনি’, ‘মান সম্মান’, ‘চ্যালেঞ্জ’, ‘নসিব’, ‘উছিলা’, ‘নিয়ত’, ‘দুখাই’, ‘মেঘলা আকাশ’, ‘পদ্মানদীর মাঝি’, ‘পিতা মাতা সন্তান’সহ আরও শখানেক ছবিতে।

মহিউদ্দিন ফারুকের শিল্পনির্দেশনা দেওয়া সর্বশেষ ছবি হচ্ছে যৌথ প্রযোজনার ‘মনের মানুষ’। গৌতম ঘোষ পরিচালিত এই ছবির জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মহিউদ্দিন ফারুক। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ