বিনোদন

বছরের সব কনসার্ট বাতিল করলেন টেইলর সুইফট

বছরের সব কনসার্ট বাতিল করলেন টেইলর সুইফট
বছরের সব কনসার্ট বাতিল করলেন টেইলর সুইফট

করোনাভাইরাসের কারণে বিভিন্ন সংগঠন এ বছর তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সে ধারাবাহিকতায় বছরের অর্ধেক না পেরোতেই নিজের সব কনসার্ট বাতিল করলেন পপতারকা টেইলর সুইফট। গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী মার্কিন এই সংগীত তারকা এক টুইট বার্তায় জানিয়েছেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ বছর সব লাইভ কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টুইটারে টেইলর সুইফট আরও লিখেছেন, আমি খুবই দুঃখিত, এ বছর আর আপনাদের সঙ্গে কোনো স্টেজে দেখা হচ্ছে না। তবে আমি জানি, এটাই সঠিক সিদ্ধান্ত। দয়া করে নিজের স্বাস্থ্য ঠিক রাখুন ও নিরাপদ থাকুন। যত দ্রুত সম্ভব আপনাদের সঙ্গে স্টেজে দেখা হবে। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোয়ারেন্টাইনের নিয়মগুলো পালন করা, যা আমাদের সবার জন্যই মঙ্গল।

গত বছরই টেইলর সুইফটের দিন-তারিখ চূড়ান্ত করা হয়েছিল। এমনকি বেশকিছু কনসার্টের টিকিটও বিক্রি হয়ে গেছে। তাই টেইলর সুইফট জানিয়েছেন, ইতোমধ্যে কনসার্টের জন্য যারা টিকিট সংগ্রহ করেছেন, তাদের দেওয়া হবে নতুন টিকিট। আগামী ১ মে থেকে যুক্তরাষ্ট্রের কনসার্টগুলোর জন্য রিফান্ড প্রক্রিয়াও চালু করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ