বিনোদন

বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ রবার্ট প্যাটিনসন

বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ রবার্ট প্যাটিনসন
বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ রবার্ট প্যাটিনসন

গত ৪ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের একটি তালিকা প্রকাশ করেছেন লন্ডনের ফেসিয়াল কসমেটিকস সার্জন জুলিয়ান ডি সিলভা। সেই তালিকায় বৈজ্ঞানিকভাবে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন।

এই জরিপ চালাতে তিনি অনুসরণ করেছেন সৌন্দর্য পরিমাপ পদ্ধতি ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ড’। এই পরিমাপ অনুযায়ী রবার্টের চেহারা ৯২ দশমিক ১৫ শতাংশ নিখুঁত। তাকে নিয়ে ডি সিলভা বলেন, মুখের বাহ্যিক সবকিছু পরিমাপ করে রবার্ট প্যাটিনসন সবার চেয়ে এগিয়ে। শুধুমাত্র ঠোঁটের ক্ষেত্রে তিনি একটু কম নম্বর পেয়েছেন। কারণ তার ঠোঁট কিছুটা পাতলা এবং সমান। তালিকায় প্যাটিনসনের পরেই আছেন হেনরি ক্যাভিল (৯১.৬৪)। তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছেন ব্র্যাডলি কুপার (৯১.০৮) এবং ব্র্যাড পিট (৯০.৫১)।

অভিনেতা জর্জ ক্লুনি রয়েছেন পঞ্চম স্থানে। এছাড়াও তালিকায় আছেন হিউ জ্যাকম্যান, ডেভিড বেকহাম, ইদ্রিস এলবা, কানইয়ে ওয়েস্ট, রায়ান গসলিংয়ের মতো তারকারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ