বিনোদন

তাহসানের ক্যাসেট নিলামে বিক্রি হলো সাড়ে ৭ লাখ টাকা

তাহসানের ক্যাসেট নিলামে বিক্রি হলো সাড়ে ৭ লাখ টাকা
তাহসানের ক্যাসেট নিলামে বিক্রি হলো সাড়ে ৭ লাখ টাকা

করোনা সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজের প্রথম অ্যালবামের ডেট টেপ ও হাতে লেখা ঈর্ষা গানের কাগজটি নিলামে তুলেন দর্শকপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। অনলাইন নিলামে এ দুটি জিনিস বিক্রি হয়েছে সাড়ে ৭ লাখ টাকা। ডেট টেপ ও গান লেখার কাগজের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছিল ৩ লাখ টাকা।

আমিন হাসান নামের একজন এই নিলাম জিতেছেন। নিলামের পুরো অর্থ স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনে দান করবেন তাহসান। যা দিয়ে ৩ হাজার মানুষকে এক মাস খাওয়াবে ব্র্যাক। আর নিলাম বিজয়ী আমিন হাসান এই দুটি মূল্যবান বস্তু তার স্ত্রী ও মেয়েকে উপহার দিতে চান। কারণ মা-মেয়ে দুজনেই তাহসানের গানের ভক্ত।

তাহসান বলেন, ‘দুটি জিনিসের মূল্য ৩ লাখ টাকা নির্ধারণ করার পর অনেকে সন্দেহ প্রকাশ করেছিল, একটি ক্যাসেট আর কাগজের দাম কেউ এত দিতে চাইবে না! কিন্তু আমার মনে হয়েছিল—কাজটি আমি একার জন্য করছি না, সবার জন্য করছি। আর আমার কোটি ভক্তের মধ্যে কারো কাছে হয়তো এটার মূল্য থাকবে। আমি খুব খুশি। আমার ত্যাগটা ভালো কাজে লাগবে।’

গতকাল রাতে ‘অকশন ফর অ্যাকশন’ নামে ফেসবুক পেজ এই নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। লাইভ আয়োজনটি দারুণ জমেছিল। কারণ তাহসানের সঙ্গে এই আয়োজনে যুক্ত হয়েছিলেন ব্ল্যাক ব্যান্ডের টনি ও জন। তিন বন্ধুর অনলাইন আড্ডা লাইভে ভিন্নমাত্রা যোগ করেছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ