বিনোদন

শোকবার্তায় মোদি লিখলেন, এটা অপূরণীয় ক্ষতি

শোকবার্তায় মোদি লিখলেন, এটা অপূরণীয় ক্ষতি
শোকবার্তায় মোদি লিখলেন, এটা অপূরণীয় ক্ষতি

প্রিয় অভিনেতাকে হারিয়ে শোকে মুহ্যমান আমরা। তার মতো জাদরেল এই অভিনেতার চলে যাওয়ায় গোটা বিশ্বের সিনেমা জগতের এক অপূরণীয় ক্ষতিই হয়ে গেলো। যা আর পুষিয়ে উঠার মতো নয়- ইরফান খানের মৃত্যুর খবরে শোকবার্তায় এমনটাই লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নিজের টুইটারে লেখেন, ''ইরফান খানের চলে যাওয়াটা গোটা বিশ্বের সিনেমা ও থিয়েটার জগতের একটা বড় ক্ষতি। তিনি তার বহুমুখী অভিনয় প্রতিভার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার পরিবার, বন্ধু, ও শুভাকাঙ্খীদের প্রতি আমার সমবেদনা রইল। ওনার আত্মার শান্তি কামনা করি।''

বুধবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছেন সিনেমা জগতে।

করোনা ভাইরাসের জন্য ভারত জুড়ে চলছে লকডাউন। এই সময়ে গত মঙ্গলবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন ইরফান খান। সঙ্গে সঙ্গে তাকে মুম্বইয়ের ধীরুভাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চলছিল তার চিকিৎসা। তবে চিকিৎসার মাঝেই ছড়িয়ে পড়ে 'পিকু' অভিনেতার মৃত্যুর গুঞ্জন। যদিও গুঞ্জনকে নস্যাৎ করে দেন বলিউড অভিনেতার মুখপাত্র। পরে ফের মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি।

২০১৮ সালে প্রথমবার ধরা পড়ে তার নিউরোঅন্ডোক্রাইন টিউমার। অসুস্থতা ধরা পড়ার পরই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছিল তার চিকিৎসা। ২০১৯ সালের ফেব্রুয়ারি এবং পরে সেপ্টেম্বরে লন্ডন থেকে দেশে ফেরেন ইরফান। এরপরই মুক্তি পায় তার ছবি আংরেজি মিডিয়াম। তবে আংরেজি মিডিয়াম মুক্তির পর আর স্থায়ী হল না তার বলিউডের দৌড়। চির বিদায় নিতে হলো তাকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ