বিনোদন

'গেম অব থ্রোনস' অভিনেতার ৫০১ কেজি ভারোত্তোলনের রেকর্ড

'গেম অব থ্রোনস' অভিনেতার ৫০১ কেজি ভারোত্তোলনের রেকর্ড
'গেম অব থ্রোনস' অভিনেতার ৫০১ কেজি ভারোত্তোলনের রেকর্ড

আইসল্যান্ডের ভারোত্তোলক হাফথর বিজর্নসন ৫০১ কেজির বারবেল তুলে নতুন রেকর্ড গড়েছেন। গেম অব থ্রোনসের স্যার গ্রেগর 'দ্য মাউন্টেন' ক্লিগেনের চরিত্রে অভিনয় করা এই ক্রীড়াবিদ মাত্র দুই সেকেন্ডে ওই ভারোত্তোলন করেন। এরপর উল্লাসে ফেঁটে পড়েন।

৩১ বছর বয়সী এই ব্যক্তি ২০১৬ সালে এডেল হলের ৫০০ কেজির বারবেল তোলার রেকর্ড ভেঙেছেন। তার ভারোত্তোলনের ওই দৃশ্য ক্রীড়াবিষয়ক টেলিভিশন ইএসপিএনে সম্প্রচার করা হয়। এছাড়া বিজর্নসনের নিজস্ব ইউটিউব চ্যানেলে দেখানো হয়।

ছয় ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই ক্রীড়াবিদ ও অভিনেতা এর আগে ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তির প্রতিযোগিতায় সেরা হন। ভারোত্তোলনে নতুন এই রেকর্ড গড়ে বিজর্নসন বলেন, 'আমার বিশ্বাস ছিল এবার আমি পারবো। আমার পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্খিদের জন্য খুবই ভালো লাগছে।'

তিনি বলেন, 'আমি খুবই গর্বিত। সত্যিই আমি গর্বিত। খুবই আনন্দিত আমি। মানুষকে ভুল প্রমাণ করার মধ্যে আসলে আনন্দ আছে। কেউ বিশ্বাসই করেনি যে, ৫০১ কেজির ওজন তোলা সম্ভব। কেউ বিশ্বাসই করেনি আমাকে। আবার এটা করতে অনেকের সমর্থনও পেয়েছি আমি। এখন নিজেকে শক্তিশালী মনে হচ্ছে। সত্যি আমি বাকরুদ্ধ।'

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ