বিনোদন

ফের রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা

ফের রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা
ফের রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা

'বাঁচনা ইয়ে হাসিনো', 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি', 'তামাশা' ছবির পর কি এবার 'বৈজু বাওয়ারা'। ফের কী একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রণবীর কাপুর এবং দীপিকা পাডুকনকে? এবার এমনই গুঞ্জন শুরু হয়েছে বি টাউনে।

জানা গেছে, সঞ্জয় লীলা বানশালির আগামী সিনেমা 'বৈজু বাওয়ারা'-তে নাকি একসঙ্গে দেখা যেতে পারে রণবীর কাপুর এবং দীপিকা পাডুকনকে। এই ছবির জন্য রণবীর কাপুর এবং দীপিকা পাডুকনকে একসঙ্গে কাস্ট করা হবে বলে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে। তবে দীপ্পি এবং রণবীর একসঙ্গে কাজ করবেন কি না আর, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির ব্যাপক সাফল্যের পর 'তামাশা' ছবিতে ফের রণবীর-দীপিকাকে একসঙ্গে কাস্ট করা হয়। তবে তামাশার পর আর ফের তাদের একসঙ্গে অনস্ক্রিনে দেখা যায়নি। বর্তমানে রণবীর কাপুর যখন আলিয়ার সঙ্গে ডেট করছেন, দীপিকা সেই সময় রণবীর সিংয়ের ঘরণী। ফলে রণবী সিংয়ের সঙ্গে বিয়ের পরও কি প্রাক্তনের সঙ্গে ফের কাজ করতে সম্মত হবেন দীপিকা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তবে বিচ্ছেদ হয়ে গেলেও, রণবীর কাপুর এবং দীপিকা পাডুকন একে অপরের ভাল বন্ধু। সেই কারণেই 'তামাশা' ছবিতে ফের একসঙ্গে দেখা যায় তাদের। তামাশা'র পর এবার সঞ্জয় লীলা বনশালির 'বৈজু বাওয়ারা' ছবিতেও ফের রণবীর কাপুর এবং দীপিকা পাডুকনকে একসঙ্গে দেখা যেতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ