বিনোদন

বাগদান সারলেন 'স্লামডগ মিলিয়নিয়ার' তারকা ফ্রিদা পিন্টো

ছবিঃ ইন্সটাগ্রাম
ছবিঃ ইন্সটাগ্রাম

'স্লামডগ মিলিয়নিয়ার' তারকা ফ্রিদা পিন্টোর বাগদান সম্পন্ন হয়েছে। তার বর পেশায় একজন অ্যাডভেঞ্চারপ্রেমী আলোকচিত্রী। নাম কোরি ট্র্যান। বৃহস্পতিবার ছিল প্রেমিক কোরি ট্র্যানের জন্মদিন। ওই দিনেই ভক্তদের সুখবরটি জানিয়ে দেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন ফ্রিডা। এ ছাড়া সাগরপাড়ে প্রেমিকের সঙ্গে তোলা তিনটি দারুণ মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি। ফ্রিডা লিখেছেন, 'সবকিছু এখন অর্থবহ মনে হচ্ছে। জীবনের মানে, পৃথিবীর মানে, অতীতের কান্না ও কষ্টভোগের মানে, অভিজ্ঞ ভালোবাসার মানুষেরা প্রেম সম্পর্কে যা বলেছেন সেসবের মানে, আমার এখনকার অবস্থানের মানে ও আমি কোথায় যেতে চাই সেসবের সব মানে বোধগম্য হচ্ছে।' এগুলোতে তার অনামিকায় শোভা পায় বাগদানের আংটি।

ইনস্টাগ্রামে এই পোস্টে বন্ধু ও তারকাদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ফ্রিদা। শোনা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে শিগগিরই বিয়ের কাজটা সেরে ফেলতে চান ফ্রিদা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে থাকেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় তাকে। ২০১৭ সালে একে অপরের প্রেমে পড়েন ফ্রিডা ও কোরি। নতুন প্রেমিককে পেয়ে ভালোবাসার অভাব ঘুচে গেছে তার। বাকিটা জীবন এই তরুণের সঙ্গেই কাটাতে চান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ