বিনোদন

অপূর্বর দ্বিতীয় সংসারও ভাঙলো

অপূর্বর দ্বিতীয় সংসারও ভাঙলো
অপূর্বর দ্বিতীয় সংসারও ভাঙলো

প্রভার সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় সংসারও টিকলো না ছোট পর্দার জনপ্রিয় নায়ক জিয়াউল ফারুক অপূর্বর। স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিচ্ছেদ হওয়ায় তাদের ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটলো। নাম প্রকাশে অনিচ্ছুক অপূর্বর একাধিক ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, চলতি বছরের শুরুতে বিবাহ বিচ্ছেদ হয়েছে অপূর্ব-নাজিয়ার। কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন। বিষয়টি এতদিন গোপন ছিল। কিন্তু নাজিয়ার সাম্প্রতিক কিছু স্ট্যাটাসে বিষয়টি আলোচনায় আসে। খোঁজ নিয়ে এর সত্যতা পাওয়া গেল।

রবিবার (১৭ মে) বিবাহ বিচ্ছেদের কথা গণমাধ্যমে স্বীকার করেন নাজিয়া হাসান অদিতি। তিনি বলেন, ‘আলোচনার মধ্য দিয়েই আমরা আলাদা হয়েছি। এর বেশি কিছুই বলতে চাই না এখন।’

প্রসঙ্গত, অপূর্ব ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজিবের সাথে তার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন। এরপর ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতির সঙ্গে দ্বিতীয় সংসার জীবন শুরু করেন অপূর্ব। তাদের ঘরে জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্র রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ