বিনোদন

সংসার ভাঙা নিয়ে ফেসবুকে যা লিখলেন অদিতি

সংসার ভাঙা নিয়ে ফেসবুকে যা লিখলেন অদিতি
সংসার ভাঙা নিয়ে ফেসবুকে যা লিখলেন অদিতি

কয়েক মাস আগেই নাজিয়া হাসান অদিতির সঙ্গে নয় বছরের সংসার ভেঙে গেছে ছোট পর্দার জনপ্রিয় নায়ক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। নাজিয়া তার ফেসবুকে এ তথ্যটা প্রকাশ করার পর জানাজানি হয়। এ নিয়ে অনলাইনে সংবাদ প্রকাশের পর নানা প্রতিক্রিয়া দেখা দেয়। এর কয়েক ঘণ্টা পর নাজিয়া ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে সাংবাদিকদের অনুরোধ করেন, মিথ্যা সংবাদ প্রকাশ না করার। ইংরেজিতে দেয়া তার পোস্টটা বাংলায় দেয়া হলো-

‘প্রত্যেকে আসসালামু আলাইকুম

মুহাম্মদ জিয়াউল ফারুক অপূর্ব!!! তিনি আশ্চর্যজনক একজন বাবা, একজন ভালোবাসাভরপুর ভাই, একজন দায়িত্বশীল ছেলে এবং ভালো একজন মানুষ।

অপূর্ব লাখ লাখ ভক্তের প্রিয় সুপার টেলেন্টেড মানুষ। তিনি নিজেই উপার্জন করেন। তিনি তা-ই যেখানে তিনি যেমন যোগ্য। তবে দয়া করে তাকে ব্যক্তিগত জীবন দিয়ে নয়, অসাধারণ কাজ দিয়েই বিচার করুন।

দুর্ভাগ্যক্রমে আমরা নানাবিধ কারণে এক সঙ্গে আর থাকছি না। তবে তার জন্য সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করছি আমি। তিনি আমাকে সবচেয়ে সেরা উপহার আমার ছেলে আয়াশ, একটি সুন্দর পরিবারের সদস্যদের ভালোবাসা দিয়েছেন। আমি চিরকালের জন্য কৃতজ্ঞ।

দয়া করে এই সিদ্ধান্তের জন্য আমাদের বিচার করবেন না। আপনারা সবসময় আমাদের ভালোবেসে এসেছেন। নানাভাবে আমাদের সমর্থন করেছেন। আশা করছি এ সমর্থন অব্যাহত রাখবেন।

সমস্ত সাংবাদিক ও প্রতিবেদকদের আমি বলতে চাই, দয়া করে এই বিষয়ে কোনো মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। আমাদের সবার জন্য প্রার্থনা করবেন। সবাই নিরাপদে থাকুন।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ