বিনোদন

শুরুর একদিন পরই টিভি নাটকের শুটিং বন্ধ

শুরুর একদিন পরই টিভি নাটকের শুটিং বন্ধ
শুরুর একদিন পরই টিভি নাটকের শুটিং বন্ধ

৬ শর্ত মেনে নিজ দায়িত্বে ১৭ মে (রোববার) থেকে টিভি নাটকের শুটিং করতে পারবেন নির্মাতা-অভিনয়শিল্পীরা; গেলো ১৫ মে রাতে টিভি নাটকের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তঃসংগঠন এমন সিদ্ধান্ত নিয়েছিলো।

কিন্তু শুটিং শুরুর একদিন পরই এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে আন্তঃসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এক নোটিশে সংগঠনটি জানিয়েছে, বর্তমানে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করছে তাই আন্তঃ সংগঠন তাদের স্ব স্ব সংগঠন সমূহের সদস্যদের সুচিন্তিত মতামত ওজোরালো দাবীর প্রেক্ষিতে সাময়িক শিথিল অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

শুটিং বন্ধ করার অন্য কারণ হিসাবে সংগঠনটি জানিয়েছে, একই সাথে দেশের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জনাব সৈয়দ হাসান ইমাম, আবুল হায়াত এবং বিশিষ্ট অভিনেত্রী, সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা সহ সংগঠন সমূহের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্যুটিং কার্যক্রম স্থগিত রাখার জন্য আহবান জানালে, আন্তুঃ সংগঠন ১৭ মে বিকেলে এক জরুরী সভায় মিলিত হয়ে সকল সংগঠনের সদস্যগন ও উপদেষ্টা মণ্ডলীর মতামতের যৌক্তিকতা পর্যালোচনা করে সবধরনের শুটিং কার্যক্রম স্থগিত রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়া ঐ নোটিশে জানানো হয়েছে, ইতোমধ্যে যারা শুটিং শুরু করেছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে শুটিং শেষ করে ঘরে ফেরার আহ্বান জানানো হয়েছে। সরকারের ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় রেখেই শুটিং বন্ধের মেয়াদ বাড়ানো হবে।

এর আগে আন্তঃসংগঠনের ৬ শর্তে ফেরার সিদ্ধান্তে টিভি নাটকের অনেকেই অনাস্থা জানিয়ে অভিযোগ করেছিলেন, সদস্যদের কথা চিন্তা না করে নেতারা নিজেদের স্বার্থেই এসব সিদ্ধান্ত গ্রহণ করছেন। এমন প্রেক্ষাপটের মধ্যেই টেলিপ্যাবের সভাপতির পদ ছাড়তে ১৬ মে (শনিবার) বিকালে সংগঠন বরাবর চিঠি পাঠিয়েছেন টেলিপ্যাব এর সভাপতি অভিনেতা ও প্রযোজক ইরেশ যাকের।

এর আগে ২২ মার্চ থেকে দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় টিভি নাটকের আন্তঃসংগঠনগুলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ