বিনোদন

‘লেজেন্ডদের আমি শেখাবো কিভাবে মিউজিক করতে হয়’

সঙ্গীতশিল্পী মঈনুল আহসান নোবেল
সঙ্গীতশিল্পী মঈনুল আহসান নোবেল

ভারতীয় একটি চ্যানেলে সারেগামাপা রিয়েলিটি শো’তে অংশ নিয়ে বেশ আলোচনায় আসেন উঠতি সঙ্গীতশিল্পী মঈনুল আহসান নোবেল। সে সময় দুই বাংলার দর্শক শ্রোতাদের কাছেই পরিচিতি পান তিনি। দেশের অনেক সঙ্গীতজ্ঞরাও তার গানে মুগ্ধতা প্রকাশ করেছেন সে সময়। তবে তার উগ্র মন্তব্য ও অহমিকার জন্য হয়েছেন সমালোচিতও। তাই বহুদিন ধরেই আলোচনার বাইরে নোবেল। মৌলিক গান গেয়েছেন মাত্র দুটি।

মঙ্গলবার হুট করে এলেন আলোচনায়। সেটাও ইতিবাচকভাবে নয়। দেশের লিজেন্ড শিল্পীদের ছোট করে মন্তব্য করে সমালোচনার শিকার হলেন আবারও।

দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়ে নোবেল তার ফেসবুক ওয়ালে লিখলেন, ‌‌'বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।'

নোবেলের এ মন্তব্যের অর্থ বোঝায় কিংবদন্তিতুল্য হয়েছেন তাদের ২০২০ সালে কীভাবে মিউজিক করতে হয় সেটাই শেখাবেন তিনি।

নোবেল নিজের যোগ্যতার মানদণ্ড উল্লেখ করে বলেন, 'দু-বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালবাসা নিয়ে। দু-বছরে ফ্লপ/হিট গানের সংখ্যা দুই। তোমার মনের ভেতর - অনুপম রায় (National Award winner), আগুনপাখি - শান্তনু মৈত্র (National Award winner)'

নোবেল বলেন, তোমাদের লেজেন্ড গত দশ বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে কমেন্টস্ সেকশানে জানাও। থুক্কু বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ