বিনোদন

ঈদে ছবি নয়, সালমানের নতুন মিউজিক ভিডিও

ঈদে ছবি নয়, সালমানের নতুন মিউজিক ভিডিও
ঈদে ছবি নয়, সালমানের নতুন মিউজিক ভিডিও

ঈদ মানেই সালমান খানের ছবি। ভাইজানের অসংখ্য অনুরাগী এই দিনের প্রতীক্ষায় থাকেন। তবে এবার করোনা সবার আশায় জল ঢেলে দিয়েছে।

ঈদ উপলক্ষে এ বছর মুক্তি পাওয়ার কথা ছিলো সালমান খান অভিনীত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিটি। কিন্তু করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বর্তমানে ভারতে চলছে লকডাউন। বন্ধ রয়েছে সকল শুটিং ও প্রেক্ষাগৃহ। যার ফলে ছবিটি মুক্তি দিতে পারেননি ৫৪ বছর বয়সী এই তারকা।

এ বছর ঈদে ছবি উপহার দিতে না পারলেও ভক্তদের দুটি মিউজিক ভিডিও উপহার দিয়েছেন সালমান খান। যার একটির শিরোনাম ‘পেয়ার কারোনা’ এবং অপরটি ‘তেরে বিন’।

বর্তমানে ভারতে লকডাউন চলার কারণে নিজের পানভেল খামারবাড়িতে আটকে রয়েছেন সালমান খান। সেখানে থেকেই গান দুটির কাজ সম্পন্ন করেছেন তিনি।

গান দুটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ‘তেরে বিন’ গানটির চিত্রগ্রাহকের কাজটিও করেছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ