বিনোদন

মুক্তি পেল ‘করোনাভাইরাস’ ছবির ট্রেইলার

মুক্তি পেল ‘করোনাভাইরাস’ ছবির ট্রেইলার
মুক্তি পেল ‘করোনাভাইরাস’ ছবির ট্রেইলার

ভারতের বিখ্যাত পরিচালক-প্রযোজক রাম গোপাল ভার্মা তাঁর আসন্ন তেলেগু ভাষার ছবি ‘করোনাভাইরাস’-এর ট্রেইলার মুক্তি দিয়েছেন। ছবির বিষয়বস্তু কোভিড-১৯ মহামারি ও চলমান লকডাউন।

গতকাল মঙ্গলবার (২৬ মে) রাতে নিজের টুইটার হ্যান্ডেলে ছবির চার মিনিট দৈর্ঘ্যের ট্রেইলার মুক্তি দেন রাম গোপাল ভার্মা। লকডাউনের মধ্যেই এ ছবির শুট করা হয়েছে। লকডাউনে এক পরিবারের সংকট ও সম্ভাবনার গল্প চিত্রায়িত হয়েছে ছবিতে। ইউটিউব চ্যানেলেও ট্রেইলারটি মুক্তি দেওয়া হয়েছে।

রাম গোপাল ভার্মা প্রযোজিত ‘করোনাভাইরাস’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্রীকান্ত আইয়েঙ্গার। পরিচালনা করেছেন অগস্ত্য মঞ্জু। গানে সুর দিয়েছেন ডিএসআর। ট্রেইলারে ২০২০ লেখা থাকলেও মুক্তির তারিখ বলা হয়নি। ইউটিউবে এরই মধ্যে ট্রেইলারটি ২২ লাখ ৮৩ হাজারের বেশি ভিউ পেয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ