বিনোদন

নিউজিল্যান্ডে শুটিংয়ে গিয়ে কোয়ারেন্টাইনে জেমস ক্যামেরন

নিউজিল্যান্ডে শুটিংয়ে গিয়ে কোয়ারেন্টাইনে জেমস ক্যামেরন
নিউজিল্যান্ডে শুটিংয়ে গিয়ে কোয়ারেন্টাইনে জেমস ক্যামেরন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেমে যায় জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার ২’র শুটিং। তবে জুন থেকে আবারো ক্যামেরার পেছনে দাঁড়াতে চলেছেন এই নির্মাতা। নিউজিল্যান্ডে পুনরায় শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এরই মধ্যে পুরো ইউনিট নিয়ে নিউজিল্যান্ডে পৌঁছেছেন জেমস ক্যামেরন। তবে এখনই শুরু হচ্ছে না শুটিং! দেশটির সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের সবাইকে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। এরপর সবার শারীরিক অবস্থা ঠিক থাকলে তবেই মিলবে শুটিংয়ের অনুমতি।

প্রযোজক জন ল্যান্ডাউ জেমস ক্যামেরনের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন, সরকারি তত্ত্বাবধানে আমাদের ১৪ দিনের সেলফ-আইসোলেশন শুরু হয়েছে। জেমস ক্যামেরনের চিত্রনাট্য, সম্পাদনা ও পরিচালনায় নির্মিত ‘অ্যাভাটার ২’-এ অভিনয় করছেন স্যাম আর্থিংটন, জো সালডানা, সিগুর্নি উইভার, স্টিভেন ল্যাংসহ অনেকে। ২০২১ সালের ডিসেম্বরে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘অ্যাভাটার ২’সহ চার পর্বের পরিকল্পিত সিক্যুয়েল হতে যাচ্ছে। ২০২১ সালে প্রথমটি মুক্তি পাওয়ার পর বাকি তিন পর্ব ২০২৩, ২০২৫ এবং ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর পৃথিবীর সর্বোচ্চ আয়ের সিনেমার তকমা গায়ে লাগিয়ে বক্স অফিসে রাজত্ব করেছে ‘অ্যাভাটার’। তবে গত বছর ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ হলিউড বক্স অফিসে ‘অ্যাভাটার’র সিংহাসন ছিনিয়ে নিয়েছে। তবে সিক্যুয়েল আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে বলে সিনেমার বিশ্লেষকরা মনে করছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ