বিনোদন

আজ থেকে ঢাবির আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

আজ থেকে ঢাবির আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব
আজ থেকে ঢাবির আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

শুরু হচ্ছে ঢাবির দ্বাদশ আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (আইআইইউএসএফএফ)। করোনা সংকটের কারণে এ বছর উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। আজ ও আগামীকাল বিনামূল্যে উৎসবের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দর্শকরা সিনেমাগুলো সরাসরি উপভোগ করতে পারবেন।

আজ শনিবার (৬ জুন) বিকেল পাঁচটায় দেখা যাবে উৎসবের দর্শকপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সন্ধ্যা সাতটায় নবম ও দশম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের দর্শকপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। রাত সাড়ে আটটায় বিগত বছরগুলোর ‘তারেক মাসুদ বেস্ট এমার্জিং ডিরেক্টর’ পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

দুই দিনের এই আয়োজনে শেষ দিন অর্থাৎ ৭ জুন বিকেল পাঁচটায় হবে অ্যালামনাই শোকেস। দেখা যাবে তরুণ নির্মাতা রামকৃষ্ণ সাহা ও শরিফুল অনিক নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সন্ধ্যা সাতটায় বিগত বছরগুলোর ‘জহির রায়হান বেস্ট শর্ট’ পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। রাত নয়টায় চলচ্চিত্র আড্ডা আইআইইউএসএফএফ টকস। চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতির সঙ্গে আড্ডায় থাকবেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

চলচ্চিত্র উৎসবের সিনেমা দেখা যাবে ফেসবুকে fb/iiusff ও ইউটিউবে t.ly/nUFr লিংকে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) আয়োজিত এ উৎসবে সহযোগিতা করছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এ চলচ্চিত্র উৎসব। বিশ্বব্যাপী তরুণ নির্মাতাদের ছবিগুলোকে দর্শকের সামনে তুলে ধরার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ উৎসবটির আয়োজন করে। এ বছর বিশ্বের ১০৬টি দেশ থেকে উৎসবে জমা পড়েছে ২ হাজার ৮৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ