বিনোদন

পিছিয়ে গেলো অস্কার, অনুষ্ঠিত হবে ২০২১ সালের এপ্রিলে

পিছিয়ে গেলো অস্কার, অনুষ্ঠিত হবে ২০২১ সালের এপ্রিলে
পিছিয়ে গেলো অস্কার, অনুষ্ঠিত হবে ২০২১ সালের এপ্রিলে

মহামারি করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেলো হলিউড সিনেমার সবচেয়ে বড় আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)।

চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় আসর অস্কার সাধারণত প্রত্যেক বছরের ফেব্রুয়ারি বা মার্চে অনুষ্ঠিত হয়। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে সোমবার (১৫ জুন) অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স ঘোষণা করেছে, পূর্বনির্ধারিত ২৮ ফেব্রুয়ারিতে ৯৩তম অস্কারের আসর বসবে না। তার পরিবর্তে, চলচ্চিত্রের জমজমাট এ আসর বসবে ২০২১ সালের ২৫ এপ্রিল রাতে।

৫৪ জন মেম্বারকে নিয়ে অনলাইনে এক বোর্ড মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ জানানো হয়েছে, অস্কারের দৌড়ে ছবি পাঠানোর জন্য সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে৷

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস আয়োজন পেছানোর এটিই ঘটনা প্রথম নয়, ১৯৩৮ সালে লস অ্যাঞ্জেলেসে বন্যার জন্য এবং ১৯৬৮ এ মার্টিন লুথার কিংয়ের হত্যার পর স্থগিত রাখা হয়েছিল অস্কার ৷

একাডেমির সভাপতি ডেভিড রুবিন এবং একাডেমির প্রধান নির্বাহী ডন হডসন একটি যৌথ বিবৃতিতে বলেন, এক শতাব্দীরও বেশি সময় ধরে সিনেমা খারাপ সময়ে মানুষকে সান্ত্বনা, অনুপ্রেরণা এবং বিনোদন দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কারণে বহু প্রতীক্ষিত সিনেমার মুক্তি থমকে গেছে, মঞ্চ ও প্রেক্ষাগৃহ বন্ধ, সিনেমা নির্মাণের কাজও বন্ধ হয়ে আছে। এ বছর চলচ্চিত্র নির্মাতাদের আরেকটু সময় দেওয়া হলো, অস্কারের জন্য। তারা যাতে সময় নিয়ে অস্কার দৌড়ে ছবি পাঠাতে পারেন। / সিএনএন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ