বিনোদন

সুশান্তের মৃত্যুর প্রতিবাদে পোড়ানো হলো করণ জোহরের কুশপুত্তলিকা

সুশান্তের মৃত্যুর প্রতিবাদে পোড়ানো হলো করণ জোহরের কুশপুত্তলিকা
সুশান্তের মৃত্যুর প্রতিবাদে পোড়ানো হলো করণ জোহরের কুশপুত্তলিকা

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা মেনে নিতে পারছে না তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। অভিনেতার মৃত্যুর পর থেকে এখনও আলোচনা থামেনি। তার মৃত্যুর পর দোষারোপ শুরু হয়েছে বলিউডের বাঘা বাঘা তারকা ও সিনেমা সংশ্লিষ্টদের নিয়ে। অনেকেই মনে করছেন কাজ হাত থেকে চলে যাওয়ার কারণে অভিনেতা আত্মহত্যা করেছেন।

সমালোচকরা মনে করছেন, তাকে দেওয়া হচ্ছিল না শুধু মাত্র তিনি কোনো নামকরা তারকার আত্মীয় বা ঘনিষ্ঠ কেউ নয় বলে। বিহারের সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন বলে হয়তো তাকে ধীরে ধীরে দমিয়ে ফেলা হচ্ছিল। এমন খবর ঘুরছে মুখে মুখে। তবে সুশান্তের মৃত্যুর বা অবসাদের সঠিক কারণ এখনও জানা যায়নি। কিন্তু কঙ্গনা রানাওয়াতের মতো অভিনেত্রীরা আঙুল তুলেছেন বলিউডের কিছু প্রোযোজকের দিকে।

অন্যদিকে ভারতের পটনায় করণ জোহর, সালমান খান, একতা কাপুরসহ আরও অনেকের নামে কেস ফাইল করা হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম। এবার সুশান্তের মৃত্যুর প্রতিবাদে গতকাল করণ জোহরের কুশপুত্তলিকা পোড়ানো হলো পটনার রাস্তায়। সুশান্তের ভক্তরা এই কাজটি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে সুশান্তকে নিয়ে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ