বিনোদন

‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর ‘বিলবো ব্যাগিনস’ আর নেই

‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর ‘বিলবো ব্যাগিনস’ আর নেই
‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর ‘বিলবো ব্যাগিনস’ আর নেই

ব্রিটিশ চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা স্যার ইয়ান হোম মারা গেছেন। জনপ্রিয় ‘দ্য লর্ড অব দ্য রিংস’ চলচ্চিত্র সিরিজের চারটি ছবিতে ‘বিলবো ব্যাগিনস’ চরিত্রে অভিনয় করে সাড়া জাগান এই অভিনেতা। শুক্রবার ৮৮ বছর বয়সে তিনি মারা যান।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, স্যার ইয়ানের এজেন্ট এক বার্তায় ইয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি একটি হাসপাতালে মারা যান। পার্কিনসনস রোগে ভুগছিলেন বিলবো ব্যাগিনস। ১৯৩১ সালের ১২ সেপ্টেম্বর ব্রিটেনে জন্ম নেন এই অভিনেতা।

রিডলি স্কট ও উডি অ্যালেনের মতো তারকা নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন ইয়ান। অস্কারে মনোনীত হয়েছিলেন ‘চ্যারিয়টস অব ফায়ার’ ছবিতে একজন অ্যাথলেটিকস প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করে। পেয়েছিলেন বাফটা পুরস্কারও।

চলচ্চিত্র ছাড়াও মিনি সিরিজ ও মঞ্চে দাপটের সঙ্গে অভিনয় করেছেন ইয়ান হোম।

‘চ্যারিয়টস অব ফায়ার’, ‘অ্যালিয়েন’, ‘ব্রাজিল’, ‘অ্যানাদার ওম্যান’ এবং ‘দ্য লর্ড অব দ্য রিংস’ তার অভিনীত চারটি সিনেমা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ