বিনোদন

নতুন অ্যালবাম নিয়ে ফিরলেন বব ডিলান

নতুন অ্যালবাম নিয়ে ফিরলেন বব ডিলান
নতুন অ্যালবাম নিয়ে ফিরলেন বব ডিলান

চলতি বছরের শুরুতে একটি সলো গান রিলিজ করেন বব ডিলান। তার ক্যারিয়ার সবচেয়ে দীর্ঘ গান এটি। এরপর এই একই বছরে ডিলানের ভক্তদের জন্য আরও নতুন খবর। ৮ বছর পর মুক্তি পেল তার নতুন অ্যালবাম। শুক্রবার মুক্তি পেয়েছে ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েস’ অ্যালবামটি। মোট ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এর আগে ২০১২ সালে প্রকাশিত ‘টেম্পটেস্ট’ ছিল তার সর্বশেষ অ্যালবাম।

এর আগে এই অ্যালবামের ‘মার্ডার মোস্ট ফাউল’, ‘আই কন্টেইন মালটিটিউডস’ ও ‘ফলস প্রোফেট’ গান ৩টি প্রকাশ করেছিলেন ডিলান। তার মাঝে প্রায় ১৭ মিনিটের ‘মার্ডার মোস্ট ফাউল’ গানে ষাটের দশক ও যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার ঘটনার স্মৃতি রোমন্থন করেছেন ডিলান। গানটি সব ধারার ডিজিটাল গানের সেলস ক্যাটাগরির শীর্ষে জায়গা করে নিয়েছে।

উত্তর আমেরিকা এবং জাপানে বেশ কিছু কনসার্টে অংশ নেয়ার কথা ছিল বব ডিলানের। কিন্তু করোনা ভাইরাসের কারণে সব বাতিল হয়েছে। তবে তিনি কথা দিয়েছেন, পরিস্থিতি ঠিক হবে আবার স্টেজে ফিরবেন। তার আগ পর্যন্ত নিরাপদে থাকতে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন এই নোবেল জয়ী তারকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ