বিনোদন

আত্মহত্যা করেছেন হলিউডের বিখ্যাত প্রযোজক স্টিভ বিং

আত্মহত্যা করেছেন হলিউডের বিখ্যাত প্রযোজক স্টিভ বিং
আত্মহত্যা করেছেন হলিউডের বিখ্যাত প্রযোজক স্টিভ বিং

আত্মহত্যা করেছেন হলিউডের খ্যাতনামা লেখক-প্রযোজক স্টিভ বিং। ক্যালিফোর্নিয়ায় নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ২৭ তলা থেকে লাফ দিয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

‘গেট কার্টার এভরি বার্থ’ ও ‘টম হ্যাংকসের ‘দ্য পোলার এক্সপ্রেসের’ মত চলচ্চিত্রের প্রযোজক ছিলেন তিনি। সমাজের উন্নয়নমূলক কাজেও অংশ গ্রহণ ছিল তার। তার সম্পত্তির অধিকাংশই তিনি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে দান করেছেন বলে জানা গেছে। স্টিভের দুই সন্তান রয়েছে।

সংবাদমাধ্যম পিঙ্কভিলা’র সূত্রে জানা গেছে, দীর্ঘদিন হোম আইসোলেশনে থেকে তিনি হতাশ হয়ে পড়েন। সোমবার (২২ জুন) সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

জানা গেছে, লকডাউনের আগে থেকেই মানসিক অস্থিরতায় ভুগছিলেন স্টিভ বিং। কিন্তু তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তার আত্মহত্যার ঘটনায় হলিউডে শোকের ছায়া নেমেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ