বিনোদন

মায়ের মৃত্যুর পরদিনই শুটিংয়ে অভিনেতা কাঞ্চন

মায়ের মৃত্যুর পরদিনই শুটিংয়ে অভিনেতা কাঞ্চন
মায়ের মৃত্যুর পরদিনই শুটিংয়ে অভিনেতা কাঞ্চন

পৃথিবী থেকে বিদায় নিয়েছেন জন্মদাত্রী মা। সবথেকে কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। তবে এ শোককে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি তিনি। মা মারা যাওয়ার একদিন গত হতে না হতেই আবার ফিরে এসেছেন মানুষ হাসানোর কাজে।

এই শক্ত মানুষটি আর কেউ নন-কমেডিয়ান ও অভিনেতা কাঞ্চন মল্লিক। শনিবার তার মা মারা যায়। তবে পরদিন অর্থাৎ রোববার সকালেই হাজির শুটিং স্পটে।

কাঞ্চন মল্লিকের মায়ের মৃত্যুর খবর ও পরদিন শুটিংয়ে আসার বিষয়টি ফেসবুকে শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি লিখেছেন, ‘একজন অভিনেতা, কাঞ্চন মল্লিক। যার মা কাল পৃথিবী ছেড়ে চলে গেলেন। হাউহাউ করে কান্নায় ভেঙে পড়ল আমার কাঁধে মাথা রেখে। কিন্তু, জীবিকার কারণে মানুষকে হাসাতে আজ সকাল থেকে সে শুটিং ফ্লোরে। যন্ত্রণা ভোলার জন্য ২৪ ঘণ্টাও কাটেনি। হ্যাঁ, অভিনেতারা ঠিক সহজ মানুষ নয়। হয়ত অন্য কিছু।’

রুদ্রনীল ঘোষের শেয়ার কথা এই পোস্টের নিচে অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন। অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর পাশাপাশি তার প্রয়াত মায়ের আত্মার শান্তি কামনা করেছেন তারা।

প্রসঙ্গত, বিভিন্ন ছবিতে ‘কমেডি’ চরিত্রে অভিনয়ের পাশাপাশি টেলিভিশনেও বেশ জনপ্রিয় কাঞ্চন মল্লিক। ‘কাঞ্চন মহাকাল’ এবং ‘রঞ্জনা আমি আর আসবো না’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ