বিনোদন

সুশান্তের পর আত্মহত্যা করলেন অভিনেতা সুশীল গৌডা

অভিনেতা সুশীল গৌডা
অভিনেতা সুশীল গৌডা

বলিউডের সুপার স্টার সুশান্ত রাজপুতের পর এবার আত্মঘাতী হলেন ফিটনেস ট্রেনার ও কন্নাডা অভিনেতা সুশীল গৌডা। মাত্র ৩০ বছর বয়সেই নিজের জীবনে ইতি টেনে দিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা।

মঙ্গলবার কর্নাটকের মান্ড্য জেলায় নিজের বাড়িতেই আত্মহত্যা করেন এ তিনি। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মান্ড্য পুলিশ সুপার কে পরশুরাম বিষয়টি ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছেন।

তবে কি কারণে অভিনেতা সুশীল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

টেলিভিশনেও অভিনয় করতেন তিনি। কয়েক দিন পরেই মুক্তি পাওয়ার কথা ছিল সুশীলের নতুন ছবি ‘দুনিয়া বিজয়’। এ ছাড়া কন্নাডা মুভি 'সালাগা'তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ