বিনোদন

এখনও করোনামুক্ত হননি অমিতাভ বচ্চন

এখনও করোনামুক্ত হননি অমিতাভ বচ্চন
এখনও করোনামুক্ত হননি অমিতাভ বচ্চন

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের কোভিড-১৯ টেস্ট নেগেটিভ এসেছে! তবে এখনও পজিটিভ আসছে অভিষেক বচ্চন, এশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য বচ্চনের টেস্ট রিপোর্ট। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

তবে এসব তথ্যকে মিথ্যা দাবি করেছেন অমিতাভ বচ্চন নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করে ৭৭ বছর বয়সী এই তারকা জানিয়েছেন তিনি এখনও করোনামুক্ত হননি।

গত ১১ জুলাই করোনাভাইরাসের টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন অমিতাভ-অভিষেক।

পরে ১২ জুলাই পজিটিভ আসে ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য বচ্চনের করোনা টেস্টের রিপোর্ট। তবে সেসময় তাদের শরীরে করোনার তেমন কোনো লক্ষণ না থাকায় তারা হাসপাতালে ভর্তি হননি। তাই বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে (সঙ্গরোধ) ছিলেন মা ও মেয়ে।

কিন্তু ঐশ্বরিয়া ও আরাধ্যর অবস্থার অবনতি হলে গত ১৮ জুলাই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ