বিনোদন

করোনায় মারা গেলেন বিজরীর বাবা প্রযোজক বরকতউল্লাহ

করোনায় মারা গেলেন বিজরীর বাবা প্রযোজক বরকতউল্লাহ
করোনায় মারা গেলেন বিজরীর বাবা প্রযোজক বরকতউল্লাহ

জনপ্রিয় নাট্য অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব বরকতউল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহ.....রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনাক্রান্ত হয়ে বরকতউল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করছেন তার মেয়ে বিজরী বরকতউল্লাহ।

এরআগে রোববার ফেসবুকে এক স্ট্যাটাসে বিজরী লিখেন, ‘আমার বাবাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন। উনার করোনা ধরা পড়েছে। সবার দোয়া চাই।’

অভিনেত্রী সুবর্ণা মুস্তফাও ফেসবুকে লিখেছেন, ‘খ্যাতিমান নির্মাতা ও টেলিভিশন ব্যক্তিত্ব বরকত উল্লাহ ভাই মারা গেছেন।’

বিটিভির অনেক জনপ্রিয় নাটকের প্রযোজক তিনি। হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকের প্রযোজক ছিলেন বরকতউল্লাহ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ