বিনোদন

মুম্বাইতে আরেক অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার

মুম্বাইতে আরেক অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার
মুম্বাইতে আরেক অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার

সুশান্ত সিং রাজপুতের মতোই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মুম্বাইয়ের জনপ্রিয় অভিনেতা সমীর শর্মা। টেলিভিশন জগতের একসময়কার চেনা মুখ। হলেও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করতেন সমীর। বুধবার (৫ আগস্ট) রাতেই মুম্বইয়ে অভিনেতার বাসভবন থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে মালাড পুলিশ।

‘কাহানি ঘর ঘর কি’, ‘ইস প্যায়ার কো কেয়া নাম দু’, ‘কিউ কি সাঁস ভি কভি বহু থি’ থেকে ‘ইয়ে রিস্তে হ্যায় প্যায়ার কে’ সিরিয়ালে ‘কুহু’র বাবার চরিত্র, বেশ খ্যাতি অর্জন করেছিলেন ছোটপর্দার এই অভিনেতা।

পশ্চিম মালাডের অহিংসা মার্গ নামে এক আবাসনে থাকতেন সমীর। বুধবার রাতে ওই বহুতলের নিরাপত্তারক্ষীরা যখন এদিক-ওদিক পায়চারি করছিলেন, তখনই হঠাৎ দেখতে পান ওই ভয়ংকর দৃশ্য! রান্নাঘরের ছাদ থেকে ঝুলছেন সমীর। তৎক্ষণাৎ আবাসনের বাসিন্দাদের জানানো হয়। এরপর খবর দেওয়া হয় মালাড থানাতে। ঘটনাস্থলে পুলিশ এসে অভিনেতার ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করে তাঁর ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ।

প্রাথমিক তদন্তে, পুলিশের অনুমান দিন দুয়েক আগেই সমীর আত্মহত্যা করেছেন। বাড়ি থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশি সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ওই বহুতলের ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন সমীর। কীসের জেরে অভিনেতা আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিলেন? এমন প্রশ্নই উঠছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ