বিনোদন

আইসিইউতে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত

আইসিইউতে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত
আইসিইউতে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, গুরুতর অসুস্থ অবস্থায় অভিনেতা সঞ্জয় দত্তকে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিন বিকেল থেকেই প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গেই চিকিৎসকেরা তার করোনা টেস্ট করেন। তবে টেস্ট নেগেটিভ আসে। কিন্তু ঠিক কী কারণে তার শ্বাসকষ্ট তা এখনও জানা যায়নি। চিকিৎসকরা এই ব্যাপারে কোনও কথা বলেননি।

সদ্য ৬১ বছরে পা দিয়েছেন অভিনেতা। সম্প্রতি সঞ্জয় দত্তের জন্মদিন গেছে। ২৯ জুলাই ঘরোয়াভাবেই অভিনেতার জন্মদিন পালিত হয়। দিন কয়েক আগেই জয়া বচ্চন ছাড়া বিগ-বি পরিবারের সকলে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সঞ্জয় দত্তকে যেখানে ভর্তি করা হয়েছে, সেই লীলাবতী হাসপাতালেই ভর্তি ছিলেন করোনা আক্রান্ত অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য এমনকি নাতনি আরাধ্যাও। সম্প্রতি করোনা জয় করে বাড়ি ফেরেন অমিতাভ বচ্চন। তার দিন কয়েক আগেই সুস্থ বাড়িতে ফেরেন ঐশ্বর্য-আরাধ্যা। শনিবার বিকেলে করোনা জয় করে বাড়িতে ফিরেছেন অমিতাভপুত্র অভিষেকও।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ