বিনোদন

প্রথমবারের মতো টেলিভিশন নাটকে মিশা সওদাগর

প্রথমবারের মতো টেলিভিশন নাটকে মিশা সওদাগর
প্রথমবারের মতো টেলিভিশন নাটকে মিশা সওদাগর

বড়পর্দার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরকে এবার দেখা যাবে ছোটপর্দায়। ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ শিরোনামের ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। এতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো নাটকে দেখা যাবে তাকে। নতুন এ ধারাবাহিকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এতে ‘ইনসাফ ভাই’ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।

গল্পে দেখা যাবে, পুরান ঢাকার আতর ব্যবসায়ী ‘ইনসাফ ভাই’। ছোট বোনের পড়াশোনার কারণে বাড়ি কিনেছেন উত্তরায়। ইনসাফ ভাইয়ের বাড়ির নাম ‘ব্যাচেলর প্যারাডাইস’। এখানে সব ব্যাচেলর ছেলেরা ভাড়া থাকে। সামনেই আর এক বাড়ি, নাম ‘নারী মহল’। এই বাড়ির মালিক গুল নাহার। নারী মহলের দায়িত্ব দিয়েছেন ছোট বোন টিউলিপকে। পুরুষ বিদ্বেষি টিউলিপ সব সময় ব্যস্ত থাকে নারী মহলের সব দুষ্টু মেয়েদের নানা রকম ঝামেলা মেটাতে। পুরুষ বিদ্বেষি হলেও টিউলিপ মনে মনে ক্রাশ খেয়েছে ইনসাফ ভাইয়ের ওপর। নারী মহলের পাশের বাড়ির নাম ‘সুখি পরিবার’। খান বাহাদুর সুলতান শাহের নবম প্রজন্ম খান বাহাদুর তবারক শাহের বাড়ি এটি। তার আদরের নাতনী জান্নাতও ঘটনাক্রমে প্রেমে পড়ে যায় ইনসাফ ভাইয়ের। ইনসাফ, জান্নাত ও টিউলিপের ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে চলতে থাকে নাটকের গল্প।

প্রথমবারের মতো টেলিভিশন নাটকে অভিনয় করা প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘প্রথমত গল্পের কারণেই এ নাটকে অভিনয় করেছি। নাটকের গল্পটি আমার কাছে ভালো লেগেছে। তিনটি বাড়ির ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। আমার বিশ্বাস দর্শক এ নাটকটি উপভোগ করবেন।’

১৯ আগস্ট থেকে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে নাটকটি। ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ নাটকে আরও অভিনয় করেছেন চম্পা, নাবিলা ইসলাম, প্রিয়াঙ্কা জামান, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, চাষি আলম, কাজল সুবর্ণ প্রমুখ। / নাগরিক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ