বিনোদন

অনুমতি ছাড়া গান ব্যবহার

৬ লাখ টাকা জরিমানা দিতে হলো শাকিবকে

৬ লাখ টাকা জরিমানা দিতে হলো শাকিবকে
৬ লাখ টাকা জরিমানা দিতে হলো শাকিবকে

‘পাসওয়ার্ড’ ছবিতে অন্যের গান অনুমতি ছাড়া ব্যবহার করার কারনে বিপাকে পড়েছিলেন শাকিব খান। এ নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। সম্প্রতি ৬ লাখ টাকা পরিশোধ করে সে ঝামেলা মিটিয়েছেন শাকিব। মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেন শাকিব নিজেই।

ছবিটির ‘পাগল মন’ শিরোনামের গানে ‘পাগল মন মনরে মন কেন এত কথা বলে’ গানের অংশ ব্যবহার করায় গত ২৮ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ধারায় অভিযোগ করা হয়েছিলো। অনুমতি ছাড়া গানের অংশ ব্যবহার করায় একটি মোবাইল অপারেটর ব্র্যান্ডের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।

গানটির শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশও পাঠান প্রযোজক শাকিব খানের কাছে। শোনা যাচ্ছে, গানটি ব্যবহারের জন্য ‘পাসওয়ার্ড’ ছবির প্রযোজক শাকিব খান ‘পাগল মন’ গানের মূল শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাসকে ২ লাখ করে মোট ৬ লাখ টাকা প্রদান করেছেন।

এ প্রসঙ্গে ব্যারিস্টার ওলোরা আফরিন জানিয়েছেন, সম্প্রতি একটি সফল বৈঠক হয়েছে, যেখানে এ গান নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটেছে। জানা গেছে, ৩১ জুলাই দুই পক্ষই আলোচনায় বসে। তবে সেখানে শাকিব নিজে উপস্থিত না হয়ে তিনজন প্রতিনিধি পাঠিয়েছিলেন। তারাই এ গানের শিল্পী, গীতিকার, সুরকার ও তাদের আইনজীবীর সঙ্গে ৬ লাখ টাকার মাধ্যমে সমঝোতায় পৌঁছান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ