বিনোদন

জনপ্রিয় মার্কিন তারকা বোসম্যান মারা গেছেন

জনপ্রিয় মার্কিন তারকা বোসম্যান মারা গেছেন
জনপ্রিয় মার্কিন তারকা বোসম্যান মারা গেছেন

‘ব্ল্যাক প্যানথার’-খ্যাত জনপ্রিয় মার্কিন তারকা চ্যাডউইক বোসম্যান আর নেই।

কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে স্থানীয় সময় শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

বিবিসি জানিয়েছে, ক্যানসারের চিকিৎসা নিলেও নিজের অসুস্থতার কথা জনসমক্ষে প্রকাশ করেননি বোসম্যান।

বোসম্যানের পরিবার জানিয়েছে, চার বছর আগে বোজম্যানের শরীরে কোলন ক্যানসার ধরা পড়ে। একজন সত্যিকারের যোদ্ধার মতো এতকিছুর মধ্য দিয়েও অনেক সিনেমায় অভিনয় করে গেছেন বোসম্যান, যেগুলো সবাই পছন্দ করেছে।

সাউথ ক্যারোলিনায় জন্ম নেয়া চ্যাডউইক বোসম্যান হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১৩ সালে টেলিভিশনে অভিনয় শুরু করলেও খুব দ্রুতই তিনি হলিউডের নজরে আসেন। আর শিগগিরই তিনি তারকা হয়ে ওঠেন।

‘ব্ল্যাক প্যানথার’ ছাড়াও অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বোসম্যান। এসবের মধ্যে রয়েছে ‘দা ফাইভ ব্লাডস’, ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’, ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’, ‘ম্যাসেজ ফ্রম দ্য কিং’, ‘গডস অব ইজিপ্ট’, ‘দ্য কিং হোল’, ‘মার্শাল’ ইত্যাদি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ