বিনোদন

বাংলাদেশী অভিনেত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বাংলাদেশী অভিনেত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
বাংলাদেশী অভিনেত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লরেন মেন্ডেস নামে এক মডেল ও অভিনেত্রী। তার পারিবার জানায়, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দেন ওই অভিনেত্রী। তবে কী কারণে তিনি আত্মঘাতী হলেন, সে বিষয়ে কিছুই জানা যায়নি।

‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’- এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন খ্রিষ্টান ধর্মের অনুসারী লরেন মেন্ডেস। ক্যারিয়ারের শুরুটা নানা পণ্যের ফটোশুট মডেল হিসেবে হলেও পরিচিতি পান বিজ্ঞাপন দিয়ে। এয়ারটেলের টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় চলে আসেন তিনি।

বিজ্ঞাপন ছাড়াও লরেনকে দেখা গেছে মিউজিক ভিডিওতে। ‘ঘোর’ শিরোনামে তপু খান ও কণার একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এছাড়া ‘তোমার পিছু ছাড়বো না’ শিরোনামের একটি গানের মডেল হয়েও বেশ আলোচনায় আসেন। এরপর তাকে দেখা গেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমর প্রেম’-এ। সর্বশেষ গত বুধবার সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ