বিনোদন

সুশান্তের পরিবারের বিরুদ্ধে রিয়ার মামলা

সুশান্তের পরিবারের বিরুদ্ধে রিয়ার মামলা
সুশান্তের পরিবারের বিরুদ্ধে রিয়ার মামলা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে প্রতিদিনই সামনে আসছে কোনো না কোনো চাঞ্চল্যকর তথ্য। যার বেশিরভাগই তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে ঘিরে।

সুশান্তের মৃত্যুর জন্য বারবার দায়ী করা হচ্ছে রিয়াকে। এমনকি তার বিরুদ্ধে ধোকা, ব্ল্যাকমেইল, মানসিক অত্যাচার ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন সুশান্তের বাবা। বর্তমানে সেই মামলার তদন্ত করছে সিবিআই।

এখানেই শেষ নয়, সুশান্তকে নাকি মাদক দিতেন রিয়া। যার ফলে সেই দিকটির তদন্ত করছে নারকোটিক্স ব্যুরো কন্ট্রোল। একইসঙ্গে বলিউডের এই অভিনেত্রী তার প্রেমিকের ১৫ কোটি রুপি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে, সে বিষয়টি তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিয়ে এক এক করে মুখ খুলতে শুরু করেছেন রিয়া চক্রবর্তী।

শুধু মুখ খুলেই শান্ত হননি রিয়া। সুশান্তের পরিবারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন বলিউডের এই অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে তার সম্মান নষ্ট করায় তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ