বিনোদন

সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন ‘দ্য রক’

সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন ‘দ্য রক’
সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন ‘দ্য রক’

সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন সাবেক রেসলার ও হলিউড তারকা ডোয়াইন জনসন। যিনি ‘দ্য রক’ নামে পরিচিতি। ইনস্টাগ্রামে ১১ মিনিটের একটি ভিডিও পোস্ট করে সেখানে এ কথা উল্লেখ করেন তিনি।

‘দ্য রক’ জানান, স্ত্রী লরেন হাশিয়ান এবং দুই মেয়ে জেসমিন (৪) ও টিয়ানা (২) এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে বর্তমানে তারা সবাই সেরে উঠেছেন।

অভিনেতা জানান, তার জন্য এ যাবতকালে করোনার পরীক্ষা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং ও কঠিন একটা অভিজ্ঞতা।

ডোয়াইন জনসন বলেন, সব সময়ই তিনি পরিবার ও ভালোবাসার মানুষদের সুরক্ষাকে প্রাধান্য দিয়ে এসেছেন। আশা করেছিলেন, শুধু তারই করোনা পজিটিভ হবে। কিন্তু তা হয়নি।

‘ইতিবাচক’ মনোভাব ধরে রাখার পাশাপাশি নিয়মানুবর্তিতা, মাস্ক পরা ও জনসমাবেশ এড়িয়ে চলার কথা মনে করিয়ে দিয়ে ডোয়াইন জনসন ভিডিওটি শেষ করেন।

প্রসঙ্গত, চলতি বছরেই বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার স্বীকৃতি পেয়েছেন জনসন। কদিন আগেই ঘোষণা এসেছে তুমুল জনপ্রিয় 'ফাস্ট এন্ড ফিউরিয়াস' সিরিজের শেষ কিস্তিতে দেখা যাবে তাকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ