বিনোদন

অভিনেতা কে এস ফিরোজ আর নেই

অভিনেতা কে এস ফিরোজ আর নেই
অভিনেতা কে এস ফিরোজ আর নেই

নন্দিত অভিনেতা কে এস ফিরোজ আর নেই। বুধবার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কে এস ফিরোজের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি ফেসবুকে লিখেছেন, কে এস ফিরোজ আঙ্কেল নেই। ৬টা ২০ মিনিটে চলে গেলেন। আহা সাতসকালে কী কষ্ট! আমার অনেক (নাটকে) কাজ করেছেন তিনি। মানতেই পারছি না।

গতকাল তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা নিউমোনিয়া হওয়ার কথা জানান। এরপর ইনজেকশন দিলে তার অবস্থার আরো অবনতি হয়। ভেন্টিলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে এই অভিনেতা স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কে এস ফিরোজের পুরো নাম খন্দকার শহীদ উদ্দিন ফিরোজ। জন্ম ঢাকার লালবাগে। অভিনয় জীবনের শুরুটা হয়েছিল মঞ্চনাটক দিয়ে। নাট্যদল থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি। টিভিপর্দায় প্রথম অভিনয় করেন ফখরুজ্জামানের রচনা ও জামান আলী খানের প্রযোজনায় দীপ তবুও জ্বলে নাটকে। টেলিভিশনে তার প্রথম আলোচিত নাটক জিয়া আনসারী প্রযোজিত প্রতিশ্রুতি।

বাংলা নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও ছিল কে এস ফিরোজের উল্লেখযোগ্য উপস্থিতি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র লাওয়ারিশ। এছাড়াও তিনি অভিনয় করেছিলেন শঙ্খনাদ, বাঁশি, চন্দ্রগ্রহণ ও বৃহন্নলাতে।

কে এস ফিরোজ ১৯৬৭ সালে সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি শুরু করেন। ১৯৭৭ সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ