বিনোদন

বসুন্ধরা সিটিতেই থাকছে স্টার সিনেপ্লেক্স

বসুন্ধরা সিটিতেই থাকছে স্টার সিনেপ্লেক্স
বসুন্ধরা সিটিতেই থাকছে স্টার সিনেপ্লেক্স

চুক্তির মেয়াদ অনুযায়ী বসুন্ধরা সিটি শপিংমলের সঙ্গে অক্টোবর ২০২০ সাল পর্যন্ত চুক্তি ছিল স্টার সিনেপ্লেক্স-এর। ফলে গত আগস্ট মাসে বসুন্ধরা সিটি শপিংমলের মালিকের পক্ষ থেকে ফ্লোর ছাড়ার নোটিশ পায় প্রতিষ্ঠানটি।

তখন স্টার সিনেপ্লেক্স চুক্তির মেয়াদ বাড়াতে চাইলেও বসুন্ধরা রাজি ছিল না বলে জানা যায়।

১৬ বছরে ধরে জনপ্রিয়তা নিয়ে চালু থাকা ৬ টি থিয়েটার বন্ধ হয়ে যাবে। বিষয়টি ১ সেপ্টেম্বর জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এই খবরে সিনেমাপ্রেমীরা বেশ হতাশ হন। তবে শেষ পর্যন্ত বসুন্ধরা সিটিতেই স্টার সিনেপ্লেক্স চালু থাকছে।

প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানিয়েছেন, বসুন্ধরা কর্তৃপক্ষের স‌ঙ্গে স্টার সিনেপ্লেক্সের চুক্তি নবায়ন করার সম্ভাবনা দেখা দিয়েছে।

তিনি জানান, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেলের সঙ্গে আমার কথা হয়েছে। বসুন্ধরা সিটিতে সিনেপ্লেক্স চালু রাখার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। বসুন্ধরা সিটি চুক্তি নবায়ন করতে আগ্রহী হয়েছে।

তবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নিয়ে ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ